Hot Posts

6/recent/ticker-posts

বাদাম-ছানার লুচি

উপকরণ ময়দা ৩০০ গ্রাম, কাজুবাদামের পেস্ট ১ কাপ, ছানা আধা কাপ, ঘি ৩ কাপ, লবণ সামান্য, ঈষদুষ্ণ গরম পানি ১ কাপ। প্রণালি ১ টেবিল চামচ ঘি দিয়ে ময়দা, লবণ, কাজুবাদাম পেস্ট ভালোভাবে মিশিয়ে নিন। এবার অল্প অল্প করে ঈষদুষ্ণ গরম পানি মিশিয়ে নিন। ময়ান দিয়ে মণ্ড তৈরি করে ১০ মিনিট ঢেকে রাখুন। এবার মণ্ড থেকে অল্প পরিমাণ করে নিয়ে তার ভেতর পুর হিসেবে ছানা দিয়ে দিন। ছোট ছোট বল তৈরি করে লুচির আকারে গড়ে নিন। কড়াইতে অবশিষ্ট ঘি গরম করে লুচি ভেজে তুলে নিন। পছন্দমতো খাবারের সঙ্গে পরিবেশন করুন।

Post a Comment

0 Comments